সর্বশেষ

পোশাকশ্রমিকদের মজুরি

মজুরি বোর্ডের সভা: ডিসেম্বরে নতুন মজুরি কার্যকরে একমত মালিকপক্ষ

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার দাবিতে একমত হয়েছেন মালিকপক্ষ। বুধবার নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছান। সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে এবং জানুয়ারি মাসে শ্রমিকেরা নতুন বেতন পাবেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০